ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৫,  10:53 AM

news image

নেত্রকোণার দুর্গাপুরে এক কলেজছাত্রীকে (২২) ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান। তার নাম ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪)। তিনি দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ওই কলেজছাত্রী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, সম্প্রতি এক কলেজছাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে এবং দুর্জয় তার হবু স্বামীর বন্ধু। সেভাবেই তিনি দুর্জয়কে চিনতেন। গত সোমবার ওই কলেজছাত্রী তার হবু স্বামীর সঙ্গে বিরিশিরি বেড়াতে যান এবং দুর্জয়ের পরামর্শে একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার দুপুরে তার হবু স্বামী দোকানে গেলে সে সময় দুর্জয় হোটেলের কক্ষে আসেন এবং তাকে ধর্ষণ করেন। পুলিশ জানায়, হোটেল কক্ষ থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার এবং ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে দুর্জয় পুলিশকে জানিয়েছিলেন তার বন্ধু নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পুলিশ যেন তাকে আটক করে। আটক হওয়ার পর ওই কলেজছাত্র পুলিশকে জানান, তার হবু স্ত্রী হোটেল কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ তাকে নিয়েই হোটেলের কক্ষে অভিযান চালায়। সেসময় হোটেল কক্ষের ভেতর থেকে ওই কলেজছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়।  এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মেয়েটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযুক্ত ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে। মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। আর ওই ছাত্রকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ধর্ষণের অভিযোগ ওঠায় ফয়সাল আহমেদ দুর্জয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। নেত্রকোণা জেলা ছাত্রদলের সহসভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম