ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

কলাপাড়া পৌরসভার ৩৭ কোটি ৯১ লক্ষ ৭৩ হাজার ২৫৬ টাকার বাজেট ঘোষনা

#

২৭ জুন, ২০২৪,  4:12 PM

news image

গোফরান পলাশ: কোন ধরনের নতুন কর বৃদ্ধি ছাড়াই পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২০২৪-২০২৫ ইং অর্থবছরের ৩৭ কোটি ৯১ লক্ষ ৭৩ হাজার ২৫৬ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭জুন) সকাল ১১টায় কলাপাড়া পৌরসভার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষনা করেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: মশিউর রহমান, নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্ত্তী, প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির, নগর উন্নয়ন সমন্বয় কমিটির জ্যেষ্ঠ প্রতিনিধি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমূখ। এর আগে ২৪ জুন সোমবার নগর উন্নয়ন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় খসড়া বাজেট উপস্থাপন করা হয়।

এবং ২৫ জুন মঙ্গলবার পৌর পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় পৌর পরিষদ। সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে কোন ধরনের নতুন কর বৃদ্ধি ছাড়াই পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২০২৪-২০২৫ ইং অর্থবছরের ৩৭ কোটি ৯১ লক্ষ ৭৩ হাজার ২৫৬ টাকার বাজেট ঘোষনা করা হয়। এরমধ্যে নিজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৮৩ লক্ষ ৫৪ হাজার টাকা। উন্নয়নমূলক কাজের জন্য সরকারী বরাদ্দ আশা করা হয়েছে ৩ কোটি ১০ লক্ষ টাকা।

নগর উন্নয়ন কুয়েত প্রকল্পে আশা করা হয়েছে ৫ কোটি টাকা। ১১ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আশা করা হয়েছে ২০ কোটি টাকা। সর্ব মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৮৯ লক্ষ ৫৫ হাজার টাকা। সূত্রটি আরও জানায়, প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য সমাপনী স্থিতি রাখা হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ৩০ হাজার ২৩৬ টাকা। বর্তমান বছরে (২০২৩-২৪ ইং) সনের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে ১৮ কোটি ৭২ লক্ষ ৮৪ হাজার ২৫৬ টাকা। কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১টি প্যাকেজে ১ কোটি ৩২ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।  এছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে এডিপি ও নিজস্ব অর্থায়নে ১ কোটি ৫৬ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩য় পর্যায়ে ডাম্পিং ষ্টেশনের জন্য ৫০ শতাংশ জমি ক্রয় করা হয়েছে, পৌরসভার হিসাব রক্ষক কার্তিক চন্দ্র হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম