ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ

#

১৪ নভেম্বর, ২০২৪,  2:56 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আইন ও বিচার মন্ত্রলায়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও মহিপুর থানা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এবং সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ও অ্যাডভোকেট মেহেদি হাসান রুবেল। এদিকে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সহকারী সরকারী কৌশুলদের অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। উপকূলীয় কলাপাড়া উপজেলার বিচার প্রার্থী সাধারন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম