ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

কলাপাড়ায় ‘মন্ত্রী কাপ’ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

#

১৮ মে, ২০২৪,  9:44 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় রয়েল ব্যাচ-২০০০ এর উদ্যোগে প্রথম বিভাগ  ‘মন্ত্রীকাপ’ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, পটুয়াখালী জেলা প্রশাসক নুর-ই- কুতুবুল আলম,  পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কলাপাড়া  মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ,কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির প্রমূখ। মন্ত্রী কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়  আরাফাত হার্ডওয়ার  লালুয়া একাদশ ১-০ গোলে বাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম