ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২৪,  11:01 AM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩) নামের দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সিএনজি চালকসহ আরও চার। নিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। মৃত আফজাল বরগুনার বড়ইতলা ও জাকারিয়া চড়পারা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালক পার্শ্ববর্তী আমতলী চৌরাস্তা থেকে ৫ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় বিশকানি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে সিএনজি চালক জামাল ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম