ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

কলাপাড়ায় লেকে মিলল ইলিশ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  4:27 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় ৩১৩ এগ্রো ফার্মের লেকে জাল টেনে ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মহিপুর থানার ডালবুঞ্জ এলাকায় ৩১৩ এগ্রো ফার্মের লেক থেকে ইলিশ মাছটি পাওয়া যায়। এ লেকের পাশদিয়ে বয়ে গেছে খাপড়াভাঙ্গা নদী যেখান থেকে এ লেকে ইলিশটি প্রবেশ করতে পারে বলে এমন ধারণা করছেন লেক কর্তৃপক্ষ। ৩১৩ এগ্রো ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, আমাদের ফার্মের লেকে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে ইলিশ মাছটি দেখে অনেকে হতবাক হয়ে যাই। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি। ৩১৩ এগ্রো ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ বলেন, ইলিশ মাছ পেয়ে আমরা অবাক হয়ে যাই। মাছটিকে আমরা খাওয়ার জন্য রেখেছি। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পুকুরে বা নদীর পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্রের মতো ঠিক থাকে না। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি পুকুরে আসতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম