ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

কলাপাড়ায় পথচারীদের মাঝে যুবলীগ নেতার খাবার পানি ও স্যালাইন বিতরণ

#

০৫ মে, ২০২৪,  3:24 AM

news image

গোফরান পলাশ,  কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান'এর পক্ষে কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা মোঃ হুমায়ুন কবির এ বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এ বিতরন কার্যক্রম শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়কে ৫ শতাধিক তৃষ্ণার্ত মানুষদের মাঝে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগের আহবায়ক এএম মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগ নেতা মোঃ শহীদুল ইসলাম, ফোরকান বিশ্বাস, আ: জলিল, মোঃ দুলাল, শফিক, জুয়েল প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম