ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

কর্মসংস্থান ব্যাংককে গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান অর্থ উপদেষ্টার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৫,  9:40 PM

news image

কর্মসংস্থান ব্যাংককে শুধুমাত্র কিস্তির টাকা আদায় না করে গ্রাহকদের সুখে-দুঃখেও পাশে থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সম্মেলনে ব্যাংকটি জানায়, দীর্ঘ চলার পথে তাদের খেলাপি ঋণের পরিমাণ মাত্র ৩ দশমিক ৬৮ শতাংশ। তবে, কর্মসংস্থান বৃদ্ধির কার্যপরিধি বাড়াতে সরকারি কোষাগার থেকে ৩ হাজার কোটি টাকা অর্থ সহায়তা চান ব্যাংকটির চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান। অন্যাথায় জেনারেল ব্যাংকিং পরিচালনার অনুমতি দাবি করেন তিনি। এ সময় কর্মসংস্থান ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতার কিছু সম্পদ যদি এ ব্যাংকে দেওয়া হয়, তাহলে সম্পদ বাড়বে প্রতিষ্ঠানটির। অর্থ সংস্থানে জেনারেল ব্যাংকিং ভালো হবে না। তবে, সরকার চেষ্টা করবে। পাশাপাশি আমানত বাড়াতে নিজস্ব পণ্যে বহুমুখীকরণ আনতে হবে। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নে সঞ্চিতা প্রকল্পের উদ্বোধন করেন অতিথিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম