ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

করোনা টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  4:17 PM

news image

শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে তাই শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও নৌ র‍্যালী শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনা টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সকল শিক্ষার্থীকে ইতিমধ্যে আমরা টিকার আওতায় নিয়ে আসেছি। এখন ৫ থেকে ১১ বছর বয়সীদেরকেও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে মাঝে মাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষার্থীদের কোন রকম অসুবিধা হবে না। কারণ তারা ইতিমধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি তবে টিকা দেয়া থাকুক না থাকুক আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ ও জেলে ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম