ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

করোনায়গ গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ২ হাজার জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  10:55 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৭৫ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ১ হাজার ৩১৬ এবং আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার ৫৩২ জন।  বিশ্বে গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এরপরই রয়েছে জাপান। তবে শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে জাপান এর পরে আছে দক্ষিণ কোরিয়া।  গত একদিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৫৮ কোটি ৫৫ লাখ ৮১ হাজার ৩৫২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, সুস্থ ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।  গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬৬ হাজার ৭৮ জন। এ সংখ্যা নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৯ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৭৪০ এবং ১০ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। জার্মানিতে এ সময়ে মৃত্যু হয়েছে ১২০ জনের। আর নতুন আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৩৪৫ জনের। এ সংখ্যা নিয়ে দেশটিতে মোট মৃত্যু শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ লাখ ৪৭ হাজার ৭৬২ এবং ৩ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৮২৮ জন।  দক্ষিণ কোরিয়ায় ৬৪ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৫২৮ জন। অন্যদিকে জাপানে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে ঊর্ধ্বমুখী দেশের কাতারে রয়েছে- ফ্রান্স, ব্রাজিল, রাশিয়া, স্পেন ও অস্ট্রেলিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম