ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

করোনার চতুর্থ ঢেউয়ের মুখে জার্মানি, টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  10:43 AM

news image

ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে কোভিড-১৯ টিকাদানের গুরুত্বারোপ করতে গিয়ে সর্বোচ্চ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান। তিনি বলেছেন, ‘এই শীতের শেষ নাগাদ, জার্মানির সবাই হয় টিকা নিয়ে সুস্থ হয়ে উঠবে, নতুবা মারা যাবে।’ বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

জার্মানির রাজধানী বার্লিনে সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটি বলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান। করোনার চতুর্থ ঢেউয়ের সম্মুখীন হতে চলেছে জার্মানি। দ্রুত সংক্রমণ বাড়ছে, অনেকগুলো হাসপাতাল এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সম্প্রতি রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, চতুর্থ ঢেউ আগেরগুলোর চেয়ে মারাত্মক হতে পারে। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ৩০ হাজার ৬৪৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে একই দিনে এই সংখ্যা সাত হাজার কম ছিল। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্যাপকভাবে সংক্রামক ডেল্টা ভ্যারিয়্যান্ট সম্প্রতি এতটাই আগ্রাসী যে, আগামী কয়েক মাসের মধ্যে যারা টিকা না নিয়ে থাকবে তারা আক্রান্ত হবে এবং তাদের সুরক্ষায় ঘাটতি রয়ে যাবে।’ জার্মানির স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা মানে দায়িত্বশীল হওয়া। টিকা নেওয়ার মধ্য দিয়ে সমাজের প্রতি দায়িত্ববোধের ব্যাপার রয়েছে।’ জার্মানিতে প্রস্তুত করা ফাইজার-বায়োএনটেকের টিকার প্রতি সবার আগ্রহ থাকায় অন্যান্য টিকা মেয়াদোত্তীর্ণ হতে চলেছে দেশটিতে। স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান জানান, এক কোটি ৬০ লাখ মডার্নার টিকা আগামী মাসের মধ্যে ব্যবহার না করা হলে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। এদিকে পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে টিকাদানের হারে সর্বনিম্ন দেশগুলোর তালিকায় রয়েছে জার্মানির নাম। দেশটির ৬৮ শতাংশ মানুষ পূর্ণডোজ টিকা নিয়েছেন। মহামারির শুরু থেকে করোনায় জার্মানিতে ৯৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৫৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম