ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF.

করোনা স্থানীয় রোগে পরিণত হবে: ডব্লিওএইচও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২২,  2:14 PM

news image

করোনা ভাইরাসের প্রকোপ যেভাবে ঘটছে তাতে মনে হচ্ছে এটি কখনই সম্পূর্ণভাবে চলে যাবে না। বরং এটি একটি স্থানীয় রোগে পরিণত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) রুশ প্রতিনিধি মেলিটা ভুজনভিক এ কথা বলেন। লাইভ ইউটিউভ চ্যানেলকে তিনি আরও বলেন, করোনা ভাইরাস স্থানীয় রোগে পরিণত হতে যাচ্ছে। এর মানে হলো এটি কখনই যাবে না।

কিন্তু আমরা জেনেছি এর চিকিৎসা এবং এ থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। মেলিটা ভুজনভিক বলেন, আমাদের এখনই ভাইরাসটির নিয়ন্ত্রণ করা দরকার। না হলে অপ্রত্যাশিতভাবে নতুন কোন ধরন দেখা দেবে। তাই মানবজাতির আরাম করার সময় এখনও বহুদূর। ভুজনভিক আরও বলেন, টিকা ছাড়াও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাও গুরুত্বপূর্ণ। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম