ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

করিমগঞ্জে পিকআপের চাপায় নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:50 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপের চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত আফরোজা সুলতানা রুপা (৩০) কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের চন্দন মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের শিমুলতলা এলকায় দুর্ঘটনাটি ঘটে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, আফরোজা সুলতানা রুপা শিমুলতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জগামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার পর স্থানীয় জনতা পিকআপটির গতিরোধ করলে ড্রাইভার পিকআপ রেখে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম