ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা আজ যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক বিএনপি নেতা মশিয়ার হত্যা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে স্মার্টফোন বারবার রিস্টার্ট করলে কি গতি বাড়ে নাকি সমস্যা বাড়ে "দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮ তুরাগে মিলল বিমান বাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ ব্রাজিল থেকে ‌‘পালানোর অভিযোগ’ নিয়ে মুখ খুললেন ফ্লাভিও বলসোনারো

কমেছে শীতের তীব্রতা, পঞ্চগড়ে জনজীবনে ফিরেছে স্বস্তি

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  4:47 PM

news image

পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে কমেছে শীতের তীব্রতা। তাতে জনজীবনে ফিরেছে স্বস্তি। মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। স্থানীয়রা জানায়, জানুয়ারি মাসের যে শীতের তীব্রতা ছিল তা কমে গেছে এই কয়েকদিনে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীত বেশি অনুভব হলেও সূর্য উঠে যাওয়ায় স্বস্তি মিলছে। কাজ করতে সমস্যা হচ্ছে না। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১-১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম