ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা পে-স্কেল: বেতন বিল দাখিল নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

#

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  6:27 PM

news image

বুধবার ২৪ সেপ্টেম্বর, ২০২৫ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  স্বাক্ষরিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, দিনাজপুর এবং জনাব কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান; দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) জনাব মো. সাজেদুল ইসলাম; চিরিরবন্দর থানার ওসি জনাব মো. রুহুল আমীন, কমিউনিটি ব্যাংকের রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মুনির উদ্দিনসহ উর্ব্ধতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম