ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে

কমলনগরে নিয়ম মেনেই চলছে পপুলার ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার

#

২২ মে, ২০২৫,  2:21 PM

news image

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে স্বাস্হ্য অধিদপ্তরের নিয়ম মেনেই চলছে পপুলার ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার। বুধবার বিকেলে উপজেলার ফজুমিয়ারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা স্বাস্হ্য বিভাগ। এই সময় পপুলার ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সেন্টারের সকল লাইসেন্স আপডেট এবং সেবার পরিবেশ ভালো পাওয়াতে সন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে সাটার বন্ধ করে পালিয়ে যায় একই বাজারের রয়েল ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।জানা যায় রয়েল ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টার স্বাস্হ্য অধিদপ্তরের লাইসেন্স না নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে গত ২-৩ মাস যাবত।

পরে ফজুমিয়ারহাট বাজারের আরো দুই ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওলজি) না থাকায় এবং মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) এর কাগজ পত্র ও স্টাফ নিয়োগপত্র দেখাতে না পারায় গ্রীন লাইফ ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন্ন রিয়েজেন্ট পাওয়াতে মা ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোছাইন এ জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ ও স্যানেটারী ইন্সপেক্টর মো. রিয়াজ হোসাইন।

জানা যায়, কমলনগরে ২০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে দীর্ঘদিন লাইসেন্স নবায়ন ছাড়া ও বিভিন্ন অভিযোগে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে একাধিকবার স্বাস্থ্য কর্মকর্তা সর্তকতার নোটিশ দিলেও কোন প্রতিকার না হওয়ায় গত ৮ মে হাজিরহাট বাজারে অভিযান দেন। ওই সময় হাজির হাট মর্ডাণ মেডিটেক সেন্টার ৫০ হাজার, বিসমিল্লাহ মেডিকেল সেন্টার ২০ হাজার, স্কয়ার ডিজিটাল ল্যাব ২০ হাজার ও নিউ মেঘনা ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, বিভিন্ন অনিয়নমে গ্রীন লাইফ ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন্ন রিয়েজেন্ট পাওয়াতে মা ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম