ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪ টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে উন্নীত করার পরিকল্পনা জীবন-জীবিকায় বরকত লাভের উপায় কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩

কন্যার বাবা হলেন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৩,  4:47 PM

news image

সৌদি আরবের ফুটবলে আল-হিলালের জার্সিতে সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে ব্রাজিলিয়ান নেইমার জুনিয়রের। এরই মাঝে এই তারকা ফরোয়ার্ড দারুণ এক সুসংবাদ দিয়েছেন। কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার। চলতি বছরের জুনে তিনি মেয়ের বাবা হতে পারেন বলে খবর বেরিয়েছিল। আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। আজ (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন তিনি। যেখানে নেইমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম