ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার মহেশখালীতে ডেঙ্গু আক্রান্তে কলেজছাত্রের মৃত্যু রেডিওথেরাপির অপেক্ষায় সাড়ে ৭ হাজার রোগী, সিরিয়াল ঠেকেছে ২০২৮ সালে

কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার জন্মদিন আজ

#

বিনোদন প্রতিবেদক

০৮ মে, ২০২৩,  8:02 PM

news image

আজ কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার জন্মদিন। তিনি সবার কাছে কর্ণিয়া নামে পরিচিত। ১৯৮৯ সালে আজকের এই  দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পৈত্রিক বাড়ি ঝিনাইদহ। কর্ণিয়ার গানের হাতেখড়ি শিক্ষা তার মায়ের কাছ থেকে। তিনি ষষ্ঠ শ্রেণিতে টিটু সিহাবের কাছে গান শেখেন। এরপর সঙ্গীতকে আরো জোড়ালো করতে ছায়ানটে ভর্তি হন এই কণ্ঠশিল্পী। তারপর ওস্তাদ সঞ্জীবদের কাছে ক্ল্যাসিকসহ সব ধরনের গানের তালিম নিয়েছেন। পরে বিভিন্ন সময় স্টেজ ‘শো’তে গান গাইতেন। কর্ণিয়া ২০১২ সালে একটি বেসরকারি টেলিভিশনের গানভিত্তিক শো ‘পাওয়ার ভয়েস’-এ অংশগ্রহণ করে রানার্সআপ হন। সেই থেকে প্রচারের আলোয় তিনি। পরে আসিফ আকবর, আরেফিন রুমি, বেলাল খানসহ অনেকের সঙ্গেই গান গেয়েছেন তিনি। অনেক মিক্স অ্যালবামে প্রকাশিত হয়েছে তাঁর গান। বেশ কিছু চলচ্চিত্রেও গেয়েছেন। নিয়মিত স্টেজ শোও করে চলেছেন এ গায়িকা। তার গানের জীবনে পপ, রক সঙ্গীত ও ক্লাসিকসহ অনেক ধরনের গান গেয়েছেন  এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাওয়ার স্টোর, তোমার হাসি, একবার ছুয়ে যা হ্রদয়, কি করে তোকে বুজাই, এলোমেলো জীবন, মেঘ বলছি, যত ভালবাসি, তারায় তারায়, মন খারাপের দিন, বাংলাদেশ, হিরো, বৈশাখের গান, প্রেমের খেলা, লাগ ভেলকি, তোমায়, তুই সে ভালো থাক, ইত্যাদি। ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনকে বিয়ে করেছেন এই গায়িকা। কর্ণিয়ার স্বামী নাবিল এসএস ব্যান্ডের প্র‌তিষ্ঠাতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম