ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা মিরপুরে বহুতল ভবনে আগুন এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ঈদের ছুটি পাচ্ছেন না যারা নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

কঠিন লক্ষ্যে জাকির-শান্ত’র ব্যাটিংয়ে টাইগারদের স্বস্তির যাত্রা

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ ডিসেম্বর, ২০২২,  6:32 PM

news image

বাংলাদেশকে ফলো-অনে না করিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দুই উইকেট হারিয়ে ২৫৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারী ভারত। এই টেস্ট জিততে টাইগারদের সামনে এখন লক্ষ্য ৫১৩ রানের। আজ দুই ওপেনার দিনের শেষপর্যন্ত কোনো উইকেট না হারিয়ে কিছুটা স্বস্তি দিয়েছেন দলের অন্যান্য ব্যাটারদের। জাকির-শান্ত’র আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দিন শেষে বাংলাদেশের রান ৪২। জাকির হাসান ১৭ ও নাজমুল হোসেন শান্ত ২৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সামনে এখনও ৪৭১ রানের চ‌্যালেঞ্জ। এর আগে শুভম গিল ১১০  আউট হলেও চেতশ্বের পূজারা ১০২ রানে অপরাজিত থেকে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। 

বাংলাদেশের পক্ষে মিরাজ ও খালেদ একটি করে উইকেট নেন।  চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে যে শঙ্কা জেগেছিল, সে শঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলাতে পারেনি টাইগাররা। আগের দিন ৮ উইকেট হারানো টাইগাররা তৃতীয় দিনের প্রথম সকালেই হারিয়েছে সবগুলো উইকেট। ১৫০ রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশ ফলো-অনে পড়লেও আবারও ব্যাটিংয়ে নেমেছে ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ফলো-অনের শঙ্কা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সকালে মাত্র ১৬ রান যোগ করে অলআউট হয়েছে টাইগাররা। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ১৫০ রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয় ভারত।ফলো-অনে পড়লেও ফের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বিনা উইকেটে ৩৬ রান তুলেছে সফরকারীরা। বাংলাদেশের সামনে ইতিমধ্যে ২৯০ রানের লিড দাঁড় করিয়েছে তারা। ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ১৬ ও এবাদত হোসেন ১৩ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন।  সকালে মিনিট বিশেক কাটিয়ে দেন এই দুই ব্যাটার। ২ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ১৭ রান করে কুলদ্বীপ যাদবের বলে আউট হয়ে গেছেন এবাদত হোসেন। টার্ন করা বলে ফ্লিক করতে গিয়ে আউট হন এই ব্যাটার। এরপর খালেদ লড়ছিলেন ভালোই। তিনি টিকে ছিলেন ১৪ বল, যদিও কোনো রান করতে পারেননি। কিন্তু অন্যদিকে আউট হয়ে যান মিরাজই। ২ চার ও ১ ছক্কায় ৮২ বলে ২৫ রান করার পর অক্ষর প্যাটেলের বলে স্টাম্পিং হন তিনি।  ভারতের হয়ে বল হাতে ১৩ ওভারে ২ মেডেনসহ ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট পান কুলদ্বীপ যাদব। অক্ষর প্যাটেল ও উমেশ যাদব একটি করে উইকেট নেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম