ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৫,  4:43 PM

news image

কক্সবাজারের চকরিয়ার চাল বোঝায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই যাত্রী। শুক্রবার (১৬ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার শান্তিবাজার-কাকারা-মানিকপুর-ইয়াংছা সড়কের চকরিয়া উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন- উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ফজুমিয়াজী চর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার (৩০)। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।   প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সুরাজপুর ৯ নম্বর ওয়ার্ডের ‘আর্মি সরোয়ারের রাস্তার মাথায়’ ইয়াংছা সড়কে পিকআপভ্যান চিরিংগামুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম