ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

কক্সবাজারে মিনিবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৫,  11:07 AM

news image

কক্সবাজার জেলার টেকনাফে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ২০ জন। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে টেকনাফ-কক্সবাজার হাইওয়ের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার নাগুমিয়ার ছেলে মোটরসাইকেল চালক জাকির হোসাইন জেকি এবং লেদা লামারপাড়ার নাজুর ছেলে মিনিবাসের হেল্পার নুরুল ইসলাম মুন্না। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিনিবাসটি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি টমটম পড়ে যায়। তখন মোটরসাইকেল চালক প্রাণ বাঁচাতে ডানদিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই জেকি ও মুন্না নিহত হন।  খবর পেয়ে নয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। শনিবার (১ নভেম্বর) সকালে নয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুল আবচার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম