ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৪,  10:28 AM

news image

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। নিহতরা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা শেষ করে মাইক্রো করে বাঁশখালী ফিরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে দুজন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রো সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে কক্সবাজারমুখী একটি দ্রুতগামী একটি বাস মাইক্রোটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোতে থাকা লোকজন বেশি হতাহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম