ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

কক্সবাজারে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুলাই, ২০২৪,  5:22 PM

news image

কক্সবাজারের পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার হাসান (১০) ও পলাং কাটা এলাকার নূর জাহান (২৭)। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, কক্সবাজার ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর সংবাদ শুনেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম