ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

কক্সবাজারে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২৫,  10:57 AM

news image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।  ১৪ মার্চ (শুক্রবার) তারাবির নামাজের পর ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়াস্থ নিজ বাড়িতে একদল সশস্ত্র লোক হামলা চালিয়ে গুলি করে এই হত্যার ঘটনা ঘটিয়েছে। নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা জানান, চেয়ারম্যান আবদুর রাজ্জাকদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো নিহত হাবিবুল হুদা চৌধুরীর সঙ্গে। এর জেরে শুক্রবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। সর্বশেষ তারাবির নামাজের পর আবদুর রাজ্জাকের লালিত ২০/২৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী আকস্মিক হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা হাবিবুল হুদা চৌধুরীকে গুলি করে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে নিহতের পুত্র আবিদুল হুদা অভিযোগে করেছেন। অন্যদিকে দিনভর কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের ১০ আহত জন হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে স্থানীয় চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম