ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন কর্মকর্তা ও তার স্ত্রী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৩,  12:33 PM

news image

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক এসআই ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাত সোয়া ১০টায় কক্সবাজার শহরের কলাতলী চৌরাস্তা এলাকায় একটি বাসের কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৬ এপিবিএনের এসআই রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের এসআই তুন্তু মনি চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে রেজাউল ও তার স্ত্রী জানিয়েছেন—

ঢাকার মিরপুর-৬ নম্বর সেকশনের একটি ঠিকানায় ইয়াবাগুলো নিয়ে যাওয়ার কথা ছিল তাদের। এর আগেও একটি চালান তারা নিয়ে গিয়েছিলেন, এটি তাদের দ্বিতীয় চালান। খোঁজ নিয়ে জানা গেছে, রেজাউল করিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মণ্ডলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন ক্যাম্পে এসআই পদে কর্মরত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ অঞ্চলের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, গ্রিনলাইন পরিবহণের রাত ১০টার বাসে ইয়াবার একটি চালান ঢাকায় যাওয়ার তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউলের স্ত্রীর ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এ বিষয়ে এপিবিএনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম