ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২৫,  3:05 PM

news image

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে রামুর রশিদনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ। নিহতলা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় জানা যায়নি। রশিদনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। এর পর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। সূত্র মতে, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ধলিরছড়া ক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিক্সাটি রেল বিটের উপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম