ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

কক্সবাজারে 'গোপন বৈঠক' থেকে ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২৪,  11:21 AM

news image

নিজেদের অফিসে বৈঠক না করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা গোপনে বৈঠক করছিলেন রিসোর্টে। এ অবস্থায় হাতেনাতে ১৯ ইউপি সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কক্সবাজার জেলার ৯টি উপজেলার ইউপি সদস্য। শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হলরুমে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে রিসোর্টে বৈঠক করছিলেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন। অভিযান টের পেয়ে বাকিরা পলিয়ে গেছেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপনে বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিমের দাবি, ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম