ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ওয়েস্টহ্যামকে হারিয়ে জয়ে ফিরল ইউনাইটেড

#

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  10:17 AM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে মার্কাস র‌্যাশফোর্ডের গোলে ওয়েস্টহ্যামকে হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে ঘরের মাঠে শুরু থেকেই ওয়েস্টহ্যামকে চাপে রাখে ইউনাইটেড। তবে ওয়েস্টহ্যাম এদিন দারুণ খেলে। বেশ কয়েকটি আক্রমণ করে কাপন ধরায় ইউনাইটেডের রক্ষণদেয়ালে। যদিও দলটি গোল পায়নি। তবে ইউনাইটেড ঠিকই গোল পেয়ে যায় ৩৮তম মিনিটে।  ক্রিস্টিয়ান এরিকসেনের দেওয়া পাস থেকে বল জালে পাঠান মার্কাস র‌্যাশফোর্ড। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা। ১২ ম্যাচে ১০ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা ইউনাইটেডের পয়েন্ট ২৩, পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম