ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

ওয়ার্নারের বিদায়ী টেস্টে অজিদের জয়

#

স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৪,  11:15 AM

news image

সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা জয়ে রাঙিয়েছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচে শান মাসুদের দল হেরেছিল যথাক্রমে ৩৬০ ও ৭৯ রানের ব্যবধানে। ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। তবে প্রথম ইনিংসের মতো তাদেরকে দ্বিতীয় ইনিংসে দলের হাল ধরতে দেননি লায়ন-কামিন্সরা। চতুর্থ দিনের দলের খাতায় ৪২ রান যোগ করতেই লায়নের শিকার হয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান। ৫৭ বলে ২৮ রানে থামে তার ইনিংস। রিজওয়ানের বিদায়ের দুই বল পরই কামিন্সের বলে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে ফেরেন জামাল। ৪৭ বলে ১৮ রানে থামেন তিনি। এরপর হাসান আলীকে (৫) লায়ন বোল্ড করলে ১১৫ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে রিজওয়ানের ৮৮ ও জামালের ৮২ রানের কল্যাণে ৩১৩ রান তুলেছিল তারা। অন্যদিকে প্রথম ইনিংসে ২৯৯ রান করা অজিদের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১৩০ রান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাজিদ খানের বলে শুরুতেই এলবিডব্লিউ হন উসমান খাজা। ৬ বল মোকাবিলা করেও কোনো রান তুলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় উইকেটে সহজ জয় নিশ্চিত করেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। দুজনই তুলে নেন ফিফটি। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে পারতেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার। কিন্তু অস্ট্রেলিয়া জয় থেকে ১১ রান দূরে থাকতে সাজিদের বলে আউট হন তিনি। তাতে ৭৫ বলে ৫৭ রানে থামে তার শেষ টেস্টের ইনিংস। মাঠ ছাড়ার সময় সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম