ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্য: ক্ষমা চাইলেন গাভাস্কার

#

স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ, ২০২২,  10:32 AM

news image

শেন ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দুঃখ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক বলেছেন, শেন ওয়ার্নের ক্রিকেট দক্ষতার তুলনা করার সময় ঠিক ছিল না। তাকে এ বিষয়ে প্রশ্ন করাও উচিত হয়নি। তার জবাব দেওয়াও উচিত হয়নি। থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন ৫২ বছর বয়সী ওয়ার্ন। সেখান থেকেই তার হঠাৎ মৃত্যুর খবর আসায় শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। এখনো তার শেষকৃত্য সম্পন্ন হয়নি। এর মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেছেন, ওয়ার্নকে তিনি সর্বকালের সেরা মানেন না। সে তুলনায় তিনি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও ভারতীয় স্পিনারদের এগিয়ে রাখবেন। কারণ ভারতে ওয়ার্নের রেকর্ড খুবই সাদামাটা। গাভাস্কারের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো। ক্রিকেটপ্রেমী ও বোদ্ধারাও গাভাস্কারের কঠোর সমালোচনা করেছেন। সোমবার সে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে সুনীল বলেন, ‘তুলনা বা মূল্যায়ন করার সঠিক সময় এটা নয়। আমার এসব প্রশ্নের জবাব দেওয়াই উচিত হয়নি। ওয়ার্ন ক্রিকেটের সবচেয়ে সেরাদের একজন। আমাকে যখন প্রশ্নটি করা হয়েছিল আমি শুধু সৎভাবে উত্তরটি দিতে চেয়েছি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম