ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪,  10:47 AM

news image

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে। বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে আফগানরা উঠে গেছে ৮ নম্বরে। একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। সেই দল এখন নেমে গেছে ৯ নম্বরে। শারজাহতে সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডের পর র‌্যাঙ্কিংয়ের এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবেই হয়ে গেছে আইসিসির ওয়েবসাইটে। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট। দুই দলেরই পয়েন্ট এখন ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে বাংলাদেশের পরের সিরিজ র‌্যাঙ্কিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আফগানদের পরের সিরিজ ১৩ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম