ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ওয়ানডে অধিনায়কত্ব করবেন না তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৩,  10:12 PM

news image

অবসর নিয়ে পরদিনই প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তামিম ইকবাল। তারপরও বড় প্রশ্ন ছিল—সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে তামিমের সঙ্গে আজ আলোচনায় বসেছিল বিসিবি। সেই আলোচনায় তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকবেন না। দুই পক্ষের আলোচনা শেষে বিসিবি সভাপতি তাঁর বাসভবনে আয়োজন করেন এক সংবাদ সম্মেলনের। সেই সংবাদ সম্মেলনে নাজমুল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও তামিম। সেখানে বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিম তাঁকে বলে দিয়েছেন যে ওয়ানডেতে আর অধিনায়কত্ব করবেন না। আর জালাল ইউনুস জানিয়েছেন, চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলে এশিয়া কাপে খেলবেন না তামিম। তামিমের অবর্তমানে কে ওয়ানডে অধিনায়ক হবেন—এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন তামিম। বিশ্বকাপে পুরো ফিট তামিমকে পাওয়ার আশাবাদের কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম