ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ওয়ানডেতে অভিষেক হলো তানভীর ও পারভেজের

#

ক্রীড়া প্রতিবেদক

০২ জুলাই, ২০২৫,  3:39 PM

news image

কলম্বোতে আর কিছুক্ষণ পরই মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হচ্ছে পারভেজ ইমন এবং তানভীর ইসলামের। পারভেজ ইমন এবং তানভীর ইসলাম দুইজনই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে কিছুদিন আগেই অভিষেক হয়েছে। এবার ওয়ানডেতেও অভিষেক হলো তাদের।  বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬টি টি–টোয়েন্টি খেলেছেন তানভীর। এই ছয় ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। এদিকে পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও আছে তার নামের পাশে।  এদিকে এদিকে ৩৩১ ওয়ানডের পর বাংলাদেশ 'পঞ্চপণ্ড' ছাড়া মাঠে নামতে যাচ্ছে। শেষবার ২০ বছর আগে মাশরাফী, তামিম, সাকিব, মাহমুদউল্লাহ এবং মুশফিককে ছাড়া ওয়ানডেতে মাঠে নেমেছিল টাইগাররা।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম