ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ওমানের বিশ্বকাপ দলে চমক

#

স্পোর্টস ডেস্ক

০২ মে, ২০২৪,  10:37 AM

news image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বুধবার (১ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। এই দলকে নেতৃত্ব দিবেন নতুন অধিনায়ক ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াস। দলে চমক হিসেবে আছেন ৩৬ বছর বয়সী সুলতান আহমেদ। ২০১৬ বিশ্বকাপে তার অভিষেক হয়েছিল এবং ২০২১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বোলারদের তালিকায় আছেন বিলাল খান, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট ও শাকিল আহমেদ। অলরাউন্ডারের তালিকায় আছেন শাকিল-আকিব ও জিশান। ব্যাটসম্যান হিসেবে আছেন কাশ্যপ প্রজাপতি, নাসিম খুশি, প্রতীক আথাভালে ও আয়ান খান। রিজার্ভ হিসেবে আছেন- যতিন্দর সিং, স্যাময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ ও জয় ওদেদরা। বিশ্বকাপে ওমান আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। ২ জুন বার্বাডোজে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ওমান।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড:

আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম