ওটোয়ার একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২২, 11:54 AM
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২২, 11:54 AM
ওটোয়ার একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, নিহত ৬
কানাডার রাজধানী ওটোয়ার একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ এবং আগুনের ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া এখনো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। কানাডার পুলিশ শুক্রবার জানিয়েছে, কর্তৃপক্ষ নিখোঁজ কর্মীদের সন্ধান করছে। রয়টার্স জানায়, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নেপিয়ান এলাকায় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেটি একটি ট্যাংকার(তেলবাহী) ট্রাক তৈরি কোম্পানির।
রয়টার্স ওই কোম্পানিকে ফোন দেয়ার পরেও কেন বিস্ফোরণ হয়েছে তার উত্তর তারা দিতে পারেনি। এদিকে ওটোয়া পুলিশ জানিয়েছে তারা নিখোঁজ চার পুরুষ এবং একজন নারীরকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রেখেছে তবে তাদের বেঁচে থাকার আশা কম বলে জানিয়েছে তারা। এদিকে হাসপাতালে নেওয়া আহতদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া অন্য একজন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অটোয়ার মেয়র জিম ওয়াটসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । তিনি আরও জানান, কানাডার শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে শহরের পুলিশ এবং দমকল বিভাগ ঘটনাটি তদন্ত করছে।