ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে

#

০৪ ডিসেম্বর, ২০২৫,  2:29 PM

news image

উন্নত চিকিৎসার জন্য শিগগিরি লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। বৃহস্পতিবার ঢাকার কাতার দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে পৌঁছেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. Cai Jianfang-এর নেতৃত্বে টিমটি বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন।

এর আগে, চার সদস্যের একটি চীনা দল হাসপাতালে প্রবেশ করলেও পরবর্তীতে আরও চিকিৎসক যোগ হয়ে দলটি ছয় সদস্যে পরিণত হয়। বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। বিএনপি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম