ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

এসএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২২,  11:48 AM

news image

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংকে ফেল করে ফাহিমা বেগম নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২৮ নভেম্বর) ফলাফল প্রকাশের পর বিকেলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ফাহিমা ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তিনি বীরমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। স্থানীয়রা জানায়, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অংক ছাড়া সব বিষয়ে ভালো ফলাফল করে ফাহিমা। যে কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এবং  ফাঁস দেয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, এদিন সকালে ফাহিমার মামার বাড়িতে বেড়াতে যান তার বাবা-মা। বিকেলে বাড়িতে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরে প্রবেশ করে ফাহিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন বলছে ওই ছাত্রী আত্মহত্যা করেছে।  ধারণা করা হচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম