ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৪,  2:14 PM

news image

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডে আগে ফেল ছিল খাতা চ্যালেঞ্জ করে নতুন করে পাস করেছে ১২৭ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছে ৩৩৪ জন। মোট ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার (১১ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া ১ লাখ ৭৯ হাজার ১৪৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা। তাদের মধ্যে মোট ২ হাজার ৭২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণে যেসব বিষয় দেখা হয়- পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো- উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কি না ও প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। তবে পরীক্ষক কোনো প্রশ্নের উত্তরের জন্য যে নম্বর দিয়ে থাকেন সেটি পরিবর্তনের সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম