ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের

#

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  3:51 PM

news image

ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারির জন্য সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে এ অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এর আগে, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের পর যে শিক্ষকরা কখনও শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে তারা বাধা দেয়ার চেষ্টা করছেন। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলেও উল্লেখ করেন তারা। এ ছাড়া, আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম