ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এশিয়া কাপ ফাইনালে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মুকুল

#

ক্রীড়া প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২,  2:36 PM

news image

আজকের শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচটি শেষ হয়ে গেলে এশিয়া কাপের আর একটি ম্যাচ বাকি থাকবে। আগামী রবিবার অনুষ্ঠিতব্য সেই শিরোপা ফয়সলার ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। চলতি আসরে তিনি আম্পায়ারিং করে আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে তিনি সবার নজর কেড়ে নেন। বিসিবি সূত্রে জানা গেছে, ভারত-পাকিস্তানের মধ্যকার দুটি ম্যাচ শতভাগ সাফল্যের সঙ্গে পরিচালনা করার পুরস্কারই পাচ্ছেন মুকুল। পুরস্কার হিসেবেই তাকে ফাইনালের অনফিল্ড আম্পায়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। রবিবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। উল্লেখ্য, মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন। এছাড়া ১৭ বার ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই তার বড় মঞ্চে আম্পায়ারিংয়ের শুরু। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দুটি লড়াইয়েই তিনি দারুণ আম্পায়ারিং করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম