ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পেসার হাসান মাহমুদ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  3:19 PM

news image

এশিয়া কাপ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে শুরু করা অনুশীলনের প্রথম দিনে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তরুণ টাইগার পেসার নুরুল হাসান সোহান। এর আগে ব্যাটার লিটন দাস ও নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়েন। যদিও এশিয়া কাপের স্কোয়াডে সোহানকে রাখা হয়েছে। তদুপরি তার থাকা নিশ্চিত হবে সবশেষ মেডিকেল রিপোর্টের হাতে পাওয়ার পর। শনিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শুরু হয়।  অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। ফিল্ডিং অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। সে সময় জানানো হয় এমআরআই রিপোর্ট শেষে জানানো হবে হাসান মাহমুদের এশিয়া কাপ ভবিষ্যৎ নিয়ে। তবে এটুক নিশ্চিত ছিল প্রস্তুতি ম্যাচে খেলবেন না তিনি। এদিন অনুশীলনের পর টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন,

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান। যদিও অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করা হবে এমআরআই শেষে। টাইগার টিম ডিরেক্টর বলেন, হাসানের একটা ইনজুরি হয়েছে। যা প্রত্যাশিত না। যখন ছেলেটা একটা সেইভে আসে তখনেই সে ইনজুরড হয়। আমাদের জন্য বিষয়টা আসলেই দুঃখের। আশা করি সে দ্রুতই ফিরে আসবে। কিন্তু এশিয়া কাপে সে খেলতে পারবে কিনা সেটার অফিসিয়াল কোনও সিদ্ধান্ত হয়নি বলে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু মনে হয় যে সে এশিয়া কাপ মিস করছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, অনুশীলের সময় হাসান অ্যাঙ্কেলে চোট পান। এখন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছে। কিছুক্ষণ পর এক্স-রে করাতে নেয়া হবে। এরপর আসলে জানা যাবে তার বর্তমান অবস্থা। এশিয়া কাপ নিয়ে শঙ্কা কি-না সেটা এক্স-রে রিপোর্ট হাতে না পেয়ে বলা যাচ্ছে না। দীর্ঘ দেড় বছরের বিরতি দিয়ে জিম্বাবুয়ে সিরিজে প্রত্যাবর্তন করেন হাসান। সেখানে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যার ফলে এশিয়া কাপের দলে টিকে যান হাসান। এদিকে হাসানের চোটের দিনে শেখ মাহেদীও চোট পেয়েছেন সতীর্থ মোসাদ্দেক হোসেনের বিপক্ষে বোলিং করার সময়। মোসাদ্দেককে বল করলে এই ব্যাটারের শট সরাসরি এসে আঘাত করে মাহেদীর পায়ে। ব্যথায় আর বোলিং না করে তৎক্ষণাৎ মাঠ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে যান। পরে পায়ে বরফ লাগাতে দেখা যায় এই অলরাউন্ডারকে। পরবর্তীতে মাঠ থেকে ড্রেসিংরুমে চলে যান শেখ মাহেদী। যদিও খুব একটা মারাত্মক কিছু নয় মাহেদীর ইনজুরি। এদিকে হাতে ব্যান্ডেজ নিয়ে এদিন মাঠে অনুশীলন করতে আসেন নুরুল হাসান সোহান। এদিন শুধু ফিটনেস ট্রেনিং করেন সোহান। এর আগে দিনের শুরুতে ওয়ার্ম আপের পর ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিস করে ক্রিকেটাররা। মাঠে দেখা যায়নি বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। দলের আগেই সকালে একা একা ব্যাটিং করেন অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনে দলের সঙ্গে থাকলেও হেড কোচ রাসেল ডমিঙ্গোকে তৎপর থাকতে দেখা যায়নি। ব্যাটিং কোচ জেমি সিডন্সের অধীনেই শুরু হয় অনুশীলন। আগামী ২৩ আগস্ট বিকেল ৫টায় বাংলাদেশ দল এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে। আর ২৭ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে প্রায় এক সপ্তাহ অনুশীলনের সময় পাবে বাংলাদেশ দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম