ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানের নতুন প্রস্তাব

#

স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২৩,  10:28 AM

news image

আসছে এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি এখনও। সূচি অনুযায়ী পুরো টুর্নামেন্ট হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত বেঁকে বসায় সে সম্ভাবনা যে শেষ, তা বলাই যায়। হাইব্রিড মডেল আলোচনায় এলেও তা টেকেনি। ভারতের চাওয়া অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতেই হতে যাচ্ছে প্রতিযোগিতাটি, এমনই আভাস দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি। তিনি বললেন, আসরটি হতে পারে ইংল্যান্ডে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু দেশটির সঙ্গে রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে সেখানে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তানও সমস্যা সমাধানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ভারতের ম্যাচ ছাড়া বাকিসব ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। ভারতের ম্যাচগুলো হবে নিরপক্ষে ভেন্যুতে। কিন্তু এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ভারত। পুরো টুর্নামেন্টই নিরপক্ষে ভেন্যুতে আয়োজনের জন্য চাপ দিচ্ছে তারা। নাজাম শেঠির কথায় সেই চাপে নত হওয়ারই প্রমাণ মিলছে। স্পোর্টস আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দিলেন নতুন ভেন্যুর প্রস্তাব। নাজাম শেঠি জানান, এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু হতে পারে ইংল্যান্ড।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম