ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের সেমিতে দেশসেরা ইমরানুর

#

ক্রীড়া প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  1:53 PM

news image

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। কাজাখস্তানে অনুষ্ঠিত চলমান এই টুর্নামেন্টের ৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টে ৬ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে সেমিতে নিজের নাম লেখান এই অ্যাথলেট। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে দেশটির আস্তানায় অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়েছিলেন ইমরানুর। যেখানে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লিখিয়েছেন তিনি। এর আগেও ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে ইমরানুর রহমানের। আজ সন্ধ্যায় ইমরানুর সেমিফাইনাল খেলতে ট্র্যাকে নামবেন। মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে গতকাল অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। হিটে দৌড়াতে তিনি ৭.৯৩ সেকেন্ড সময় নেন। এতে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছেন তিনি। এবারই প্রথম ইনডোর অ্যাথলেটিকসে অংশ নেন শিরিন। তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগে নিজ উদ্যোগে অনুশীলন করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম