ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

এল আইফোন ১৫, যুক্ত হলো ‘টাইপ সি’ চার্জার

#

আইটি ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  4:47 PM

news image

প্রতীক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত টেকজায়ান্ট অ্যাপল পার্কে আইফোন সিরিজের ১৫ এবং ১৫ প্লাস উন্মোচন করা হয়েছে। পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৯ ও অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। অ্যাপল জানায়, আইফোনের নতুন মডেলগুলোতে টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে। নতুন আইফোনে রয়েছে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স এবং মোবাইল গেমিংয়ে সহায়তা করবে। জানা গেছে, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ফোন দু’টি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালারে বাজারে পাওয়া যাবে। প্রো এবং অন্যান্য আইফোন ১৫ মডেলে থাকবে আরও উজ্জ্বল ডিসপ্লে। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ব্যাটারিতে থাকছে শতভাগ পুনর্ব্যবহারযোগ্য কোবাল্ট। আইফোন ১৫ এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। আর আইফোন ১৫ প্লাস এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার। আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্তত ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এই ফোন হাতে পাবেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম