ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪ টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে উন্নীত করার পরিকল্পনা জীবন-জীবিকায় বরকত লাভের উপায় কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩ কক্সবাজারে ট্রেন দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

এলপিএলে ডাক পেলেন শরিফুলও

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩,  5:45 PM

news image

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার শরিফুলকে ডাক দিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তিনি। ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিলেই শ্রীলঙ্কায় উড়াল দেবেন শরিফুল।  সোমবার তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদের পর লঙ্কান লিগ খেলার প্রস্তাবটি পেয়েছেন বাঁহাতি এই পেসার। এ নিয়ে বাংলাদেশ থেকে ৫ম খেলোয়াড় হিসেবে এলপিএল খেলার প্রস্তাব পাওয়া গিয়েছে। এর আগে, বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছিল দুইবারের রানার-আপ গল টাইটান্স।  গতকাল দুপুরে প্রথম এলপিএলে নিজের ডাক পাবার বিষয়ে বোর্ডকে জানান তাসকিন আহমেদ। এরপরেই বিকেলে জানা যায়, বর্তমান চ্যাম্পিয়ন জাফনার রাডারে আছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তাকে অনাপত্তিপত্র দিতে প্রস্তুত বিসিবি। রাতে জানা যায়, শরিফুলকে দলে নিতে আগ্রহী টুর্নামেন্টের বর্তমান রানার-আপ কলম্বো স্ট্রাইকার্স।  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ক্যাম্প চলাকালে শরিফুল, তাসকিনদের অনাপত্তিপত্র দেয়া হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত করেনি বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম