ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

এলডিপির ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  2:38 PM

news image

তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। রোববার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অলি আহমদ আরও বলেন, কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে। এসময় তিনি চলমান আন্দোলন এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আরও তিন দিনের গণসংযোগ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বিকেলে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো থেকে ঘোষণা আসতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম