ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

এবার সাফজয়ী দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা এনভয় গ্রুপের

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  9:09 PM

news image

এক সাফল্যে উজ্জীবিত পুরো দেশের ক্রীড়াঙ্গন। নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে প্রশংসায় ভাসাচ্ছে গোটা দেশ। সাবিনাদের সাফল্যকে নতুন মাত্রা দিতে একের পর এক পুরস্কারের খবর দিচ্ছেন। এবার এই তালিকায় যোগ দিলেন এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম। নিজের ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়রসহ সভাপতি আবদুস সালাম মুর্শেদী এই তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মত সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। তাদের সাফল্যে ভাসছে পুরো বাংলাদেশ।

তাদের এ সাফল্যকে নতুন মাত্রা দিতে শিরোপাজয়ী খেলোয়াড়দের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরসহ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেমস ডেভেলপমেন্টের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নিজের ব্যক্তিগত কোম্পানি তমা গ্রুপে থেকেও চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করে। এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনা-সানজিদারা। সেখানে তাদের কেক কেটে ও ফুলের মালা পরিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের অধিনায়ক সাবিনা। এরপরই শাহজালাল বিমানবন্দরে ভিভিএইপি গেট দিয়ে ছাদখোলা বাসে চেপে বসেন সাবিনা মারিয়ারা। বাফুফে ভবনে নারী ফুটবলারদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মেয়েরা আসার পর তাদেরকে ফুলের স্টিক দিয়ে তিনি বরণ করে নেবেন। এরপর ফটোসেশন হবে। এখানেও হতে পারে একটি সংবাদ সম্মেলন। এরপর অফিসিয়ালি আপাতত রিসিপশনটা শেষ হবে। বাকি আরও বড় কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কি না, তা নির্ধারণ করবেন বাফুফে সভাপতি এবং কার্যনির্বাহী কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম