ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

এবার হলুদ সাগরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  4:55 PM

news image

কোরিয়া উপদ্বীপের পশ্চিম উপকূল তথা হলুদ সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার ভোরের দিকে এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। কয়েক দিন আগে উপদ্বীপের পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। সেটিকে উত্তর কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি হিসেবে আখ্যা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, হলুদ সাগরে স্থানীয় সময় ভোর ৪টার দিকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা বিশ্লেষণ করছে সিউল ও ওয়াশিংটন। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চিপ অব স্টাফ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে সহযোগিতা বজায় রাখতে আমাদের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম