ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ

এবার সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন ম্যাথিউ মিলার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থানের শঙ্কা নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ছিলেন তিনি। এসময় এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, বাংলাদেশের নির্বাচন ঘিরে যে সহিংসতা হচ্ছে— এতে করে সেখানে জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থানের শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার পরিকল্পনা নিয়ে আপনি কি কিছু বলতে পারবেন? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মিলার বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি যে, আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, এবং আমাদের নীতি এটিই থাকবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এটিই আমাদের মূল বিষয় হিসেবে রয়েছে। এসম ওই সাংবাদিক বলেন, আমার প্রশ্নটি এটি ছিল না। আমার প্রশ্নটি ছিল সন্ত্রাসবাদের উত্থান নিয়ে। এরপর মিলার বলেন, আমি বুঝতে পেরেছি। আমরা গতকাল বা কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই প্রতিবেদনে যা আছে এরচেয়ে বেশি কিছু আমার বলার নেই। পরে ওই সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করতে গেলে তাকে থামিয়ে দিয়ে ম্যাথিউ মিলার অন্য সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, প্রশ্ন করুন, আমরা অন্য বিষয়ে যেতে চাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম