ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

এবার সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন পাস রাশিয়ায়

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  10:48 AM

news image

এবার রাশিয়ায় সমকামিতার বিরুদ্ধে কঠিন আইন পাস করা হয়েছে। এতে এখন থেকে রাশিয়ায় সমকামিতাকে সম্পূর্ণভাবে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে। মূলত এলজিবিটি গ্রুপের কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে বিলটি পাস করা হয়েছে দেশটির পার্লামেন্টে। খবর আল-জাজিরার। আইনটি পাস করার পাশাপাশি রুশ আইনপ্রণেতারা সমকামিতার প্রচার-প্রচারণাকে পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। তারা জানান,

পশ্চিমা অপসংস্কৃতি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য কঠোর হাতে সমকামী এবং এর অনুসারীদের দমন করা হবে। এই আইনের আওতায় বাতিল হবে ‘এল-জি-বি-টি’ সম্প্রদায়ের সকল কার্যক্রম। নতুন আইন অমান্য করলে দণ্ডাদেশের মধ্যে ব্যক্তি সাপেক্ষে সর্বোচ্চ ৪ লাখ রুবল জরিমানা ও এল-জি-বি-টি কার্যক্রমে লিপ্ত বিদেশি নাগরিককে ১৫ দিন কারাদণ্ডের পাশাপাশি রাশিয়া থেকে বহিষ্কারের শাস্তি নির্ধারণ করা হয়েছে। সরকারের এমন পদক্ষেপে ভীতি ছড়িয়েছে সমকামী, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার কমিউনিটিতে। অবশ্য এই আইন বাস্তবায়নে উচ্চকক্ষ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুমোদন প্রয়োজন হবে। সমকামিতা ইস্যুতে বরাবরই কঠোর অবস্থানের কথা জানান দিয়েছেন পুতিন। সুতরাং এই আইন যে অতি শিগগিরই রাশিয়ায় বাস্তবায়িত হতে চলেছে তা স্পষ্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম